1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩ পুলিশ, ৬৫ কারখানা বন্ধ সাভারে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় গণপিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টি ছুটি ঘোষণা শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা সাভারে গভীর রাতে ২ বাসে দুর্বৃত্তদের আগুন, পেট্রোলসহ আটক ৩ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক, শতাধিক কারখানা ছুটি, বিজিবি মোতায়েন উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তিন শ্রমিক নেতা আটক শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে

মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩ পুলিশ, ৬৫ কারখানা বন্ধ

  • আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও অস্থিরতার পর বৃহস্পতিবার সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।

​সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই দল বেঁধে শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

তবে বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় কিছু উশৃংখল শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে।

এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে সাধারণ শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে চলে গেলেও কয়েকজন পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ।

​আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে সড়কে জড়ো হন। তাঁদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশের উপর হামলা করে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। এরপরও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

​পুলিশ সুপার আরও জানান, সংঘর্ষ চলাকালে শ্রমিকদের ছুরা ইটের আঘাতে অন্তর, জুয়েল ও শফিকুল নামে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরো বলেন, বন্ধসহ মোট ৬৫টি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় ২৯ কারখানা বন্ধ রয়েছে।

 

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
19 November 2026

মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩ পুলিশ, ৬৫ কারখানা বন্ধ

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu