1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা সাভারে গভীর রাতে ২ বাসে দুর্বৃত্তদের আগুন, পেট্রোলসহ আটক ৩ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক, শতাধিক কারখানা ছুটি, বিজিবি মোতায়েন উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তিন শ্রমিক নেতা আটক শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,টিয়ারশেল নিক্ষেপ, মুখোমুখি অবস্থানে উভয় পক্ষ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘাত, ২৫ কারখানা ছুটি, হাত বোমা উদ্ধার ইন্দোনেশিয়ায় দাবানলের তাণ্ডব, বিষাক্ত ধোঁয়ায় ৩৫৬০ জনের মৃত্যু ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারের অভিযোগ

সাভারে গভীর রাতে ২ বাসে দুর্বৃত্তদের আগুন, পেট্রোলসহ আটক ৩

  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় পার্কিং করে রাখা ‘সাভার পরিবহন’-এর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত বাস দুটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডের সময় একটি বাসের ভেতর চালক ঘুমে থাকলেও তিনি অলৌকিকভাবে অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গেন্ডা ময়লার মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সে সময় একটি বাসের ভেতর সাভার পরিবহনের এক চালক ঘুমাচ্ছিলেন। বাসে আগুন লাগার বিষয়টি টের পেয়েই তিনি দ্রুত নেমে পড়েন এবং প্রাণে রক্ষা পান।

​সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট। সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাত ২টার দিকে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয়। খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

​তিনি আরও জানান, আগুনে একটি বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্য বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

​এ বিষয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাস দুটিতে আগুন দেওয়ার পেছনে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।

পেট্রোলসহ তিন নাশকতাকরি আটক :

ঢাকার মহাসড়কে অভিযান চালিয়ে ৩জন নাশকতাকারী কে আটক করেছে পুলিশ।

আটক তিন নাশকতাকারি

আটককৃতরা হচ্ছে- জুয়েল (২৪), ফরহাদ আহমেদ (২৩) ও শুভ (২২)। তাদের হেফাজত থেকে তিন বোতল পেট্রোল, এক বোতল কেরোসিন, মার্বেল নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি গুলতি এবং গাড়ির গ্লাস কাটার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের একটি খুর উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে তাদের কাছ থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
10 November 2026

সাভারে গভীর রাতে ২ বাসে দুর্বৃত্তদের আগুন, পেট্রোলসহ আটক ৩

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu