1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা সাভারে গভীর রাতে ২ বাসে দুর্বৃত্তদের আগুন, পেট্রোলসহ আটক ৩ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক, শতাধিক কারখানা ছুটি, বিজিবি মোতায়েন উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তিন শ্রমিক নেতা আটক শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,টিয়ারশেল নিক্ষেপ, মুখোমুখি অবস্থানে উভয় পক্ষ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘাত, ২৫ কারখানা ছুটি, হাত বোমা উদ্ধার ইন্দোনেশিয়ায় দাবানলের তাণ্ডব, বিষাক্ত ধোঁয়ায় ৩৫৬০ জনের মৃত্যু ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারের অভিযোগ

শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ (কালো তালিকাভুক্তকরণ) বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে আবারো আশুলিয়া শিল্পাঞ্চল অশান্ত হয়ে উঠেছে। ছুটি ঘোষণা করা হয়েছে শতাধিক পোশাক কারখানা।

কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনরত পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তখন পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। এদের মধ্যে রাবার বুলেটে আহত দুইজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে এনভয়, হলিউড, দ্য রোজ, হামিম গ্রুপের নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গেলেও দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

রাবার বুলেটের আহত স্টার্লিং স্টাইলস লিমিটেড এর সুইং মেশিন অপারেটর মোছাঃ রাজিয়া বেগম ও ফিনিশিং বিভাগের অপারেটর আলমগীর হোসেনকে পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

স্টার্লিং স্টাইলস লিমিটেড কারখানার আহত শ্রমিক রাজিয়া বেগম বলেন, কারখানা সাধারণ ছুটি দিলে আমরা শান্তিপূর্ণভাবে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎই পুলিশ আমাদের লক্ষ্য করে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, দুইজন পোশাকশ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে রাজিয়া বেগমের মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড হয়েছে। আলমগীর হোসেন নামে আরেক শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে এসে দেখতে পায় মূল ফটোকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ লাগানো রয়েছে। এটাই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে। তখন আতঙ্কে আশপাশের কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা যে যার মত বাড়ি যাওয়ার সময় বেরন এলাকায় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারশেল ছুরেন। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সরে যেতে বললে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করলে দুজন শ্রমিক আহত হয়। তবে শ্রমিকদের ছুড়া ইট পাটেলের আঘাতে আমাদের ৪/৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পোশাক কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে বিজিবি।

 

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
10 November 2026

শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu