1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,টিয়ারশেল নিক্ষেপ, মুখোমুখি অবস্থানে উভয় পক্ষ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘাত, ২৫ কারখানা ছুটি, হাত বোমা উদ্ধার ইন্দোনেশিয়ায় দাবানলের তাণ্ডব, বিষাক্ত ধোঁয়ায় ৩৫৬০ জনের মৃত্যু ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারের অভিযোগ আট দিনেই ৬০৬ কোটি রুপি আয় তামিল সিনেমা ‘জেলার ২’ ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: ২০ লাখ টাকায় রফাদফা, বিচারকরাই বাটে নিলেন ১০ লাখ! কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু সাভারে আব্বাস হাসপাতালে শিশু আবরাহামের মৃত্যু: চিকিৎসক উধাও, ভাংচুর নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে

  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মুজুরী বোর্ড গঠনের পরেও যারা পরিবেশকে অস্থিতিশীল করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। যারা এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

সোমবার বিকেলে সাভারের উলাইল এলাকার আল-মুসলীম গ্রুপের সামনে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যারা এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করছে তাদের যাবতীয় তথ্য পুলিশ সংগ্রহ করছে। কোন ভাবেই তাদের উদ্দেশ্য সফল করতে দেয়া হবে না।

এখন পর্যন্ত যারা নাশকতার অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের দলীয় পরিচয়ও যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে তা সঠিক তথ্য তিনি দিতে পারেননি।

শ্রমিক আন্দোলনের সময় শ্রমিকদের সাথে হেলমেট পরা লোকজনরা দেখা যায় সে বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, হেলমেট বাহিনী সম্পর্কে পুলিশ অবগত আছে, আমরা ফুটেজ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। শ্রমিকরা কখনো ভাংচুর ও নাশকতা করে না।যারা শ্রমিক নামধারী, শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্ট করছে তাদের নিয়ে পুলিশ কাজ করছে।

এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, পুলিশ শ্রমিকদের পাশে আছে, নিরাপত্তা কোন ঘাটতি হবে না। আপনারা কাজে ফিরে আসেন।

দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশী বিদেশী ষড়যন্ত্র রুখতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

এসময় সাভার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
02 November 2026

শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu