
বিশেষ প্রতিনিধি : আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়ার ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি রাজনৈতিক চক্রান্তকারী মহল উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়া ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। চেয়ারম্যান পদ ছাড়ার পরও তিনি এলাকার প্রতিটি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে দলীয় ক্রান্তিলগ্নে ও সাধারণ মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকায় স্থানীয়ভাবে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
আগামী ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়ার নাম সর্বাগ্রে উচ্চারিত হওয়ায় এবং তার পক্ষে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব সাড়া দেখে একটি বিশেষ রাজনৈতিক মহল শঙ্কিত হয়ে পড়েছে। স্বীয় স্বার্থ হাসিল ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতারা জানান, “আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়া আশুলিয়া থানা বিএনপির একজন রাজপথের পরীক্ষিত নেতা ও তৃণমূলের আস্থাভাজন ব্যক্তিত্ব। ধামসোনা ইউনিয়নের সাধারণ মানুষ তার অতীত উন্নয়ন কর্মকাণ্ড ও সেবামূলক মনোভাব সম্পর্কে অবগত। কোনো কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার চালিয়ে গফুর মিয়ার জনপ্রিয়তা কমোনো যাবে না, বরং এতে ধামসোনাবাসী আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে তার পাশে দাঁড়াচ্ছে।”
Leave a Reply