1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন সাভারে পূজার চালে বরাদ্দ বাড়লেও বাড়েনি টাকা:পিআইও অফিসে বসে সিন্ডিকেটের থাবায় হাওয়া লাখ লাখ টাকা শাহজালালে বয়ামে মিললো পৌনে তিন কোটি টাকার হীরা, স্বর্ণালংকার সাভারে কোটি কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহার সাভারে অলিগলিতে থাবা বসিয়েছে মাদক: ভাসমান রিকশায় কেনাবেচা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে অভিযান ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেন খাজার বাবার ইন্তেকাল ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭ আশুলিয়ায় প্রীটি গ্রুপে বিস্ফোরণের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে পুলিশের মামলা সিলিন্ডার বিস্ফোরন: প্রাথমিক অনুসন্ধানে যে কারণ জানা গেল, তদন্ত কমিটি গঠন

সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেয়া হবে। বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে। রোববার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।মানচিত্র দেখুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিনই সচিবালয় স্থানান্তরের একটি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
18 October 2026

সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu