1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪ নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ আসছে শুক্রবার সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন সাভারে পূজার চালে বরাদ্দ বাড়লেও বাড়েনি টাকা:পিআইও অফিসে বসে সিন্ডিকেটের থাবায় হাওয়া লাখ লাখ টাকা শাহজালালে বয়ামে মিললো পৌনে তিন কোটি টাকার হীরা, স্বর্ণালংকার সাভারে কোটি কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহার সাভারে অলিগলিতে থাবা বসিয়েছে মাদক: ভাসমান রিকশায় কেনাবেচা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে অভিযান ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেন খাজার বাবার ইন্তেকাল

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪

  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্ক : পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাতে ডিবির একটি দল রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ভাড়া দেয়া বাসাটিতে (পুলিশ হাউজিং-১) অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।

জানা যায়, এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।

ডিবি সূত্রে জানা গেছে, ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম জব্দ করা হয়েছে। এছাড়া ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির বলেন, ওই বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। ওখানে একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কোহোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। এয়ারবিএনবিকে ভাড়া দেয়া হলেও ওই বাসা থেকে যা আয় হতো তার ৭০ শতাংশ নিতেন জহির।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
20 October 2026

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu