1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত; হেমায়েতপুরে সংঘর্ষ, বন্ধ ২২ কারখানা ধামরাইয়ে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান শ্রমিকদের বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালে কঠোর আইনগত ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩ পুলিশ, ৬৫ কারখানা বন্ধ সাভারে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় গণপিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টি ছুটি ঘোষণা শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত; হেমায়েতপুরে সংঘর্ষ, বন্ধ ২২ কারখানা

  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজ বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে হেমায়েতপুর এলাকা। সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পরই বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের সার্বিক অস্থিরতার কারণে বর্তমানে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং আরও অন্তত ১৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা যথাসময়ে প্রবেশ করে কাজে যোগদান করেন। তবে সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের অন্যান্য সচল কারখানাগুলোতে গিয়ে সেখানকার শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার জন্য আহ্বান জানান এবং বের করে আনার চেষ্টা করেন। অনেক কারখানার বাহির থেকে ইট পাটকেল ছুড়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

​একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকরা হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে:

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।

এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

​বর্তমানে বাগবাড়ি মোড় ও হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
25 November 2026

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত; হেমায়েতপুরে সংঘর্ষ, বন্ধ ২২ কারখানা

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu