1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আটক সাভারে ইউনিয়ন কৃষক দলের কমিটি নিয়ে বিতর্ক, বাতিলের দাবিতে বিক্ষোভ আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার তিন লাশের পরিচয় মিলেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ সাভারের এমপির আশুলিয়ায় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি গ্রেপ্তার বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর কারণ জানাল আদানি দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আটক

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার :​ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং সাভার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজগর আলীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সাভার পৌর এলাকার অন্ধ মার্কেটের সামন থেকে তাকে আটক পুলিশ।

​পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে যুবলীগ নেতা আজগর আলী আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে সাভার অন্ধ মার্কেট এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

​সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবলীগ নেতা আজগরের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে সাভারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও একাধিক হত্যা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আটক করা সম্ভব হয়েছে।

​তিনি আরও জানান, গ্রেফতারকৃত আজগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
05 September 2026

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আটক

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu