1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ সাভারের এমপির

  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

​স্টাফ রিপোর্টার : সাভার এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

এছাড়াও এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিহ্নিত করে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এমপি এ নির্দেশনা দেন। তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সাভারের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী বা সেবীর স্থান হবে না জানিয়ে তিনি বলেন, সাভারের মাদক নিয়ন্ত্রণে শুধু পুলিশের উপর ভরসা না করে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নিজ নিজ এলাকার চিহ্নিত মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরে সরাসরি পুলিশে দিন।

আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করবার কথা বলেন এবং সাভারকে মাদক, সন্ত্রাস মুক্ত করে সুন্দর সাভার গঠনের কথা বলেন।

গত ১ সেপ্টেম্বর বিএনপির মূল প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও, ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। সভাকে কেন্দ্র করে সাভার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা কলেজ মাঠে এসে সমবেত হন।

সভায় বক্তারা দলের ঐক্য সুদৃঢ় রাখা এবং তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।

এসময় সাভার ও আশুলিয়া থানা বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও দেখুন :

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
04 September 2026

মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ সাভারের এমপির

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu