1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন। তিনি বলেন, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় বিদিশা অভিযুক্ত ছিলেন।

ওই মামলার বিচারে তাকে দুই বছরের কারাদণ্ড দেয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য আদালত পরোয়ানা জারি করেন। পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
25 August 2026

প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu