1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
‘মিস ওয়ার্ল্ড’ হলেন দোমিঙ্গেস দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় তিন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের মারধরের প্রতিবাদ করায়ই প্রাণ যায় এসবি সদস্যের, ছেলের কারখানায়ও হামলা: শনাক্ত ১২, গ্রেপ্তার ১ সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আটক সাভারে ইউনিয়ন কৃষক দলের কমিটি নিয়ে বিতর্ক, বাতিলের দাবিতে বিক্ষোভ আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার তিন লাশের পরিচয় মিলেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ সাভারের এমপির আশুলিয়ায় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি গ্রেপ্তার বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

‘মিস ওয়ার্ল্ড’ হলেন দোমিঙ্গেস

  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক : এবারের মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ১১১টি দেশের মধ্যে সেরা হিসেবে মুকুট জিতেছেন তিনি। বিশ্বসুন্দরীর খেতাব জেতা জোহেইরি মোলা ‘মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক-২০২৫’ খেতাব জেতেন। সেই প্রতিযোগিতায় জয়ী হয়েই এবার বিশ্ব আসরে আসার সুযোগ পান তিনি। জোহেইরি মোলা একাধারে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল।

‘ভয়েস অব টুমোরো’ নামে তার একটি উদ্যোগ আছে, যার মূল লক্ষ্য- সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানো এবং তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরিতে সাহায্য করা।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। প্রতিযোগিতায় কয়েকটি ধাপে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। এর মধ্যে থাকে প্রাথমিক পর্বের বিভিন্ন চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মঞ্চে সরাসরি অনুষ্ঠিত বিভিন্ন পর্ব।

এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামে। এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা অংশ নেন। অন্যদিকে, ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

প্রতিযোগীদের চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়- আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ ‘বিউটি উইথ অ্যা পারপাস’-এ প্রাথমিকভাবে নিজ মহাদেশে সেরা ৬-এ থাকলেও ফাইনালে সেরা ৪০-এ জায়গা করে নিতে পারেননি।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
06 September 2026

‘মিস ওয়ার্ল্ড’ হলেন দোমিঙ্গেস

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu