1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে পূজার চালে বরাদ্দ বাড়লেও বাড়েনি টাকা:পিআইও অফিসে বসে সিন্ডিকেটের থাবায় হাওয়া লাখ লাখ টাকা শাহজালালে বয়ামে মিললো পৌনে তিন কোটি টাকার হীরা, স্বর্ণালংকার সাভারে কোটি কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহার সাভারে অলিগলিতে থাবা বসিয়েছে মাদক: ভাসমান রিকশায় কেনাবেচা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে অভিযান ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেন খাজার বাবার ইন্তেকাল ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭ আশুলিয়ায় প্রীটি গ্রুপে বিস্ফোরণের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে পুলিশের মামলা সিলিন্ডার বিস্ফোরন: প্রাথমিক অনুসন্ধানে যে কারণ জানা গেল, তদন্ত কমিটি গঠন আশুলিয়ায় কারখানার অভ্যন্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭, দগ্ধসহ আহত ২০

টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে

  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক : জনপ্রিয় রেসিং ঘরানার জনপ্রিয় ছবি ‘ডেজ অব থান্ডার’ এর পরবর্তী পর্বে টম ক্রুজের বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। বিনোদনভিত্তিক মাধ্যম ভ্যারাইটি খবরটি নিশ্চিত করেছে।

প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ১৯৮০-র দশকে টনি স্কট পরিচালিত মূল ছবিটি মুক্তির প্রায় ৪০ বছর পর, ২০২৮ সালের ২ জুন ছবিটির সিক্যুয়েল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে টম ক্রুজ লড়াকু ড্রাইভার কোল ট্রিকলের ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে এক রেসকার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে।

শনিবার টম ক্রুজ একটি নাসকার ট্র্যাকে হ্যাথাওয়ের সঙ্গে তোলা ছবির মাধ্যমে সহ-অভিনেত্রীর কাস্টিং উদযাপন করেন।

জোনাথন লেভিনের পরিচালনায় নির্মিত এই সিক্যুয়েলটি বিশেষভাবে আইম্যাক্স ক্যামেরায় চিত্রায়িত হবে এবং কেবল প্রেক্ষাগৃহে ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর ক্রুজের এটিই প্রথম বড় কাজ। এ ছাড়া তিনি নতুন ‘টপ গান’ এবং আলেহান্দ্রো ইনারিতুর ‘ডিগার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে, ২০২৬ সালে অ্যান হ্যাথাওয়ে একাধিক বড় প্রজেক্টে অভিনয় করছেন। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘ভেরিটি’সহ বেশ কয়েকটি সিনেমার পাশাপাশি তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় পর্ব নিয়েও কাজ শুরু করেছেন।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
30 August 2026

টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu