1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
‘মিস ওয়ার্ল্ড’ হলেন দোমিঙ্গেস দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় তিন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের মারধরের প্রতিবাদ করায়ই প্রাণ যায় এসবি সদস্যের, ছেলের কারখানায়ও হামলা: শনাক্ত ১২, গ্রেপ্তার ১ সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আটক সাভারে ইউনিয়ন কৃষক দলের কমিটি নিয়ে বিতর্ক, বাতিলের দাবিতে বিক্ষোভ আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার তিন লাশের পরিচয় মিলেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ সাভারের এমপির আশুলিয়ায় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি গ্রেপ্তার বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

আশুলিয়ায় তিন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ঘরের তালা ভেঙে পোশাকশ্রমিক, তাঁর স্বামী ও নবজাতকের গলিত লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত পোশাকশ্রমিক নাজমা খাতুনের ছোট বোন মোছাঃ শাপলা বেগম বাদী হয়ে রোববার আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই হত্যা মামলা (মামলা নং-৩০) দায়ের করেন।

​মামলার আরজিতে উল্লেখ করা হয়, দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড়মাগুরা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে নাজমা খাতুন (৩৯) ও তাঁর স্বামী আলমগীর কবির (৪৫) আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর বাসায় ভাড়া থাকতেন। ৭ মাসের অন্তঃসত্ত্বা নাজমা গত ১ সেপ্টেম্বর বিকেলে কর্মস্থল থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। গত ৫ সেপ্টেম্বর রাতে ওই ঘরের তালা ভেঙে ভেতরে তাঁদের গলিত লাশ ও এক নবজাতকের লাশ দেখতে পায় পুলিশ।

​মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে নাজমা খাতুন, তাঁর স্বামী আলমগীর কবির ও তাঁদের নবজাতক শিশুকে হত্যা করে আলামত গায়েব করার উদ্দেশ্যে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

​আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানায়, পেনাল কোডের ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
06 September 2026

আশুলিয়ায় তিন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu