
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং সাভার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজগর আলীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সাভার পৌর এলাকার অন্ধ মার্কেটের সামন থেকে তাকে আটক পুলিশ।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে যুবলীগ নেতা আজগর আলী আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে সাভার অন্ধ মার্কেট এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবলীগ নেতা আজগরের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে সাভারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও একাধিক হত্যা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আজগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply