
স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী সুফি সাধক কাজি জাবের আহমেদ ও জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামী ২৬ ও ২৭ (বুধ ও বৃহস্পতিবার) আগস্ট অনুষ্ঠেয় ওরস বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও থানায় স্মারকলিপি দিয়েছেন তৌহিদী জনতার ব্যানারে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা।
একই সঙ্গে ওরস আয়াজক কাজি জাবের আহমদের বিরুদ্ধ ‘ইসলাম বিরাধী’ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযাগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তৌহিদের জনতা ও স্থানীয় মুসল্লিরা।
এদিকে, ওরসে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং ওরসে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান করা হয়েছে।
গত রোববার ‘তৌহিদি জনতা’র ব্যানারে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার মডেল থানায় স্মারকলিপি দেওয়া হয়। এতে জাবের আহমদের বিরুদ্ধে ওরসকে কেন্দ্র করে ইসলামবিরোধী ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
স্মারকলিপিতে হেফাজতে ইসলাম, বিএনপি, যুবদল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বাক্ষর করেন।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষই আমার কাছে লিখিত স্মারকলিপি দিয়েছে। তবে যার যার ধর্ম পালনে সবারই স্বাধীনতা রয়েছে। পুরুষের আয়োজকদের সাথেও কথা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যেন উস্কানিমূলক কোনো বক্তব্য না দেন। এছাড়া নামাজ চলাকালীন সময়ে যেন ঔরসের মাইক বন্ধ রাখা হয় সেটাও তাদের বলা হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের সাথেও কথা হয়েছে, তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে, তারা যেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটায়। তাছাড়া পুলিশ প্রশাসন নজরদারিত রাখবে এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ওরস চলাকালীন তারা কাজ করবে।
হেফাজত ইসলাম ঢাকা জেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম বলন, স্থানীয় মুসল্লি ও আলেমরা বিষয়টি তাঁদের জানিয়েছেন। ইসলাম ধর্ম নিয়ে কোন অপপ্রচার হলে তার বিরুদ্ধ কথা বলা প্রয়োজন বলেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, জাবের আহমেদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তার দাবি, ওরসের নামে ইসলামবিরোধী কোনো কার্যক্রম হয়ে থাকলে তা বন্ধ করা প্রয়োজন।
এর আগেও ইসলাম নিয়ে অপপ্রচার করার অভিযোগ তুলে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় মাওলানা কাজি আফসার উদ্দিন বাড়ি ও মাজার শরিফে স্থানীয় মুসল্লী ও তৌহিদী জনতা হামলা চালিয়ে ভাঙচুর করে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম বলন, বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের সাথে আলাচনা করা হয়েছে। ওরসের আয়োজকদেরও বলা হয়েছে তারা ধর্মীয় উস্কানিমূলক কোনো বক্তব্য যেন না দেয়। শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা যেন ওরস আয়োজন করে। ওরসে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং ওরস আয়োজনের আগে জেলা প্রশাসকের থেকে অনুমতি নিতে তাদের বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে ওরসের আয়োজক কাজি জাবের আহমেদ ওরফে জাবের আল জাহাঙ্গীরের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply