1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ব্রুকলিনের রেস্তোরাঁয় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীর ছুড়া গুলিতে রাজু (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছে।

‎ব্রুকলিনের রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের দোকানে কর্মরত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী প্রবেশ করে সরাসরি তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।

মার্কিন পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই নৃশংস গুলির ঘটনা ঘটে। সিসিটিভি ও স্থানীয় তথ্যানুযায়ী, সন্ত্রাসী হামলায় আহত দুজনের মধ্যে একজনের পায়ে এবং নিহত রাজুর বুকে সরাসরি গুলি লাগে। তাদের উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কংশনগর গ্রামে। কয়েক বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন রাজু। কিন্তু কর্মস্থলেই এমন নির্মম হত্যাকান্ডের শিকার হতে হলো তাকে।

এই ঘটনায় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মী ও প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন পুলিশ ইতোমধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটন ও ঘাতক সন্ত্রাসীকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

‎‎

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
24 August 2026

ব্রুকলিনের রেস্তোরাঁয় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

<< বিস্তারিত কমেন্টে >>