1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত; হেমায়েতপুরে সংঘর্ষ, বন্ধ ২২ কারখানা ধামরাইয়ে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান শ্রমিকদের বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালে কঠোর আইনগত ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩ পুলিশ, ৬৫ কারখানা বন্ধ সাভারে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় গণপিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টি ছুটি ঘোষণা শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা

শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে পোশাক শ্রমিকদের টানা কর্মবিরতি ও বিক্ষোভের মুখে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৬০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে শ্রমিকদের আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কারখানাগুলো এই সিদ্ধান্ত নেয়।

সরেজমিনে ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শ্রমিকরা যথাসময়ে কারখানায় প্রবেশ করলেও কাজ শুরু না করে ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণ এবং বকেয়া ভাতাসহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, হেমায়েতপুর এবং বাইপাইল এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে ও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

​আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে। অন্যথায় তারা কাজে ফিরবেন না। শ্রমিকদের এই অবস্থানের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও কারখানার জানমাল রক্ষায় মালিকপক্ষ পর্যায়ক্রমে অন্তত ৬০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা এলাকা ত্যাগ করেন। এর আগে সকালে হেমায়েতপুর এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানাগুলোর সামনে অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

​আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, “সকাল থেকেই শ্রমিকরা মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মালিকপক্ষ তাদের কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। কোথাও কোনো বড় ধরনের ভাঙচুর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।”

সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হচ্ছে- অরুনিমা স্পোর্টস ওয়্যার লিঃ, ডিএমসি অ্যাপারেলস লিঃ, রাতুল নীওয়্যার লি:, তাহারাত নীট কম্পোজিট লিঃ, কন্টিনেন্টাল গার্মেন্টস (প্রাইভেট) লিঃ, সাউদান গার্মেন্টস লিঃ, একটিভ কম্পোজিট লিমিটেড, সাং হামি বিডি সুচ লিঃ, আফিয়া নীটওয়্যার লিঃ, হেসাং কোরিয়া লিঃ, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ, ফ্যাশন ডট কম লিঃ, এফ জি এস ডেনিম ওয়্যার লি:, জি সিক্স প্যাকেজিং লিঃ, লেদারেক্স ফুটওয়্যার লিঃ, এভারব্রাইট সোয়েটার লিঃ, জে এল সোয়েটার্স লিমিটেড, আগামী এ্যাপারেলস লিঃ, কমফিট কম্পোজিট লিঃ, এ আর জিন্স প্রডিউসার লিঃ, ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ, শ্রাবণী নীটওয়্যার লিঃ, মার্স ক্লাসিক ওয়্যার লিঃ, ড্রেসি ক্লোথিং লিঃ, উর্বান গ্লোবাল লিঃ, কাঠগড়া কম্পোজিট লিমিটেড, সাভার সোয়েটার, গ্রীন লাইফ নীটেক্স লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড, জেড থ্রী কম্পোজিট নীটওয়্যার লিঃ, আলপস অ্যাপারেলস লিমিটেড, জেড এ সোয়েটার লিঃ, জেড এ এ্যাপারেলস লিঃ, মোরাল ফ্যাশন লিঃ, এন আর ক্রিয়েশন লিঃ, ঈগল টেক্সটাইল, সুহানা ফ্যাশন লিঃ, নীট প্লাস লিঃ, উড়ী এ্যাপারেলস লিঃ, বি এল জে বিডি কোম্পানি লিঃ, ম্যাংগো টেক্স, কর্মোপ বাংলাদেশ লিঃ, গ্রিন কেনিয়ন, রাতুল ফেব্রিক্স, বি এজ যে এ্যাপারেলস, দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিঃ, শামস স্টাইলিংওয়্যার লিঃ, দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিঃ ইউনিট-২৪৯। বি এন এম গার্মেন্টস ইন্ডাস্ট্রিস লিঃ, এ কে এইচ স্টিচ আর্ট লিঃ, অবনী নীটওয়্যার লিঃ, অবনী ফ্যাশন লিঃ, ব্যাবিলন ক্যাজুয়াল লিঃ৫৪। ব্যাবিলন ড্রেসেস লিঃ, টিন এইজ মডার্ন ফ্যাশন লিঃ, এম আর এস ডিজাইন লিঃ, প্রুডেন্ট ফ্যাশন লিঃ, ডংলিয়ন ফ্যাশন লিঃ, কাজিপুর ফ্যাশন লি:, অনন্ত গার্মেন্টস ও অনন্ত স্পোর্টস ওয়্যার লি:।

​

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
25 November 2026

শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu