1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রমিকদের বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালে কঠোর আইনগত ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩ পুলিশ, ৬৫ কারখানা বন্ধ সাভারে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় গণপিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টি ছুটি ঘোষণা শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা সাভারে গভীর রাতে ২ বাসে দুর্বৃত্তদের আগুন, পেট্রোলসহ আটক ৩ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক, শতাধিক কারখানা ছুটি, বিজিবি মোতায়েন

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের অব্যাহত আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬এর ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ২১টি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া হামিম গ্রুপ ও ডেকো ডিজাইনসহ ২৫টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

​রোববার সকালে ​আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

​পুলিশ যায়, সকালে শ্রমিকরা কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে মালিকপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।

​শিল্প পুলিশ জানায়, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা ২৫টি কারখানার মধ্যে রয়েছে হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি কারখানাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এদিকে, আরও তিনটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগদান না করে কারখানার ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।

​আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে ২১টি কারখানা শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ এবং ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনটি কারখানার ভেতরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অবস্থান করছেন।

​তিনি আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

 

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
22 November 2026

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu