1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টি ছুটি ঘোষণা শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, শতাধিক কারখানা ছুটি ঘোষণা সাভারে গভীর রাতে ২ বাসে দুর্বৃত্তদের আগুন, পেট্রোলসহ আটক ৩ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক, শতাধিক কারখানা ছুটি, বিজিবি মোতায়েন উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তিন শ্রমিক নেতা আটক শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,টিয়ারশেল নিক্ষেপ, মুখোমুখি অবস্থানে উভয় পক্ষ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘাত, ২৫ কারখানা ছুটি, হাত বোমা উদ্ধার

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টি ছুটি ঘোষণা

  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার: ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী শনিবার সকাল থেকে কারখানাগুলো বন্ধ রাখার নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া সাতটি পোশাক কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

​শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও নিশ্চিন্তপুর, পুকুরপাড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস বাড়ানো এবং টিফিন বিল বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন। কারখানা কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

​উদ্ভূত পরিস্থিতিতে কারখানার জানমাল ও নিরাপত্তা রক্ষার স্বার্থে মালিকপক্ষ শ্রম আইনের ১৩ (১) ধারা (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তি) প্রয়োগ করে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়।

চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডসহ ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে।

এদিকে শনিবার সকালে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখে অনেক শ্রমিক শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান, তবে কয়েকটি পয়েন্টে শ্রমিকদের জটলা পাকানোর চেষ্টা করতে দেখা গেছে।

​আশুলিয়া শিল্প পুলিশ-১- এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, এপর্যন্ত ৪০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর ৭টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, আজকে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। মিস করছি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খোলা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
14 November 2026

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টি ছুটি ঘোষণা

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu