1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু সাভারে আব্বাস হাসপাতালে শিশু আবরাহামের মৃত্যু: চিকিৎসক উধাও, ভাংচুর নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪ নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ আসছে শুক্রবার সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন সাভারে পূজার চালে বরাদ্দ বাড়লেও বাড়েনি টাকা:পিআইও অফিসে বসে সিন্ডিকেটের থাবায় হাওয়া লাখ লাখ টাকা শাহজালালে বয়ামে মিললো পৌনে তিন কোটি টাকার হীরা, স্বর্ণালংকার সাভারে কোটি কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহার সাভারে অলিগলিতে থাবা বসিয়েছে মাদক: ভাসমান রিকশায় কেনাবেচা

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু

  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩)। নিখোঁজদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তাদের সঙ্গে থাকা অন্য পর্যটকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে কয়েকজন পর্যটক ভেসে যান। তাদের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে আসেন।

স্থানীয়দের প্রচেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।

নিহত রোহান (২৩) ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মুকাররম হোসেন। নিহত অপর পর্যটক শহীদুল ইসলামের বয়স ২৩ বছর। তবে তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিখোঁজ পর্যটকদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ অপর পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতে ভেসে যায়। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া যায়। এখনো দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
21 October 2026

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu