1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেন খাজার বাবার ইন্তেকাল

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা ডেইলি ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেন খাজার বাবা শামসুল হক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আছর কাতলাপুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
26 September 2026

ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেন খাজার বাবার ইন্তেকাল

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu