1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আটক সাভারে ইউনিয়ন কৃষক দলের কমিটি নিয়ে বিতর্ক, বাতিলের দাবিতে বিক্ষোভ আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার তিন লাশের পরিচয় মিলেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ সাভারের এমপির আশুলিয়ায় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি গ্রেপ্তার বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর কারণ জানাল আদানি দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

সাভারে ইউনিয়ন কৃষক দলের কমিটি নিয়ে বিতর্ক, বাতিলের দাবিতে বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কমিটিতে সাবেক আওয়ামী লীগ নেতা এবং জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের স্থান দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত কমিটির সভাপতি মধু মাধবর আগে বিরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি বলেও দাবি করেন তাঁরা। এ ছাড়া কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ও বিভিন্নভাবে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

শনিবার বিরুলিয়ার আকরান চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

তারা অবিলম্বে কমিটি বাতিল করে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

মানববন্ধনে বিরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমরা অনেক পরিশ্রম করেছি, ত্যাগ স্বীকার করেছি এবং জুলুম-অত্যাচারের শিকার হয়েছি। যারা আমাদের ওপর জুলুম-অত্যাচার করেছে, তারাই যদি আজ কৃষক দলের কমিটিতে এসে সভাপতির পদ পায়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’

মধু মাধবরকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে শাহাবুদ্দিন বলেন, তিনি ছাত্র হত্যা মামলার আসামি।

তিনি বলেন, বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজনের সঙ্গে মধু মাধবরের সম্পৃক্ততা ছিল এবং ছাত্র হত্যার ঘটনায়ও তিনি জড়িত ছিলেন। এই বিতর্কিত কমিটি অতিসত্বর বাতিল ঘোষণা করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা সাভার থানা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তাদের দাবি, প্রকৃত ত্যাগী ও দীর্ঘদিনের বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তারা প্রকাশ্যে উপস্থাপন করেননি।

অভিযোগের বিষয়ে জানতে সাভার থানা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদের সাথে যোগাযোগের চেষ্টা করো তাকে পাওয়া যায়নি।

বিক্ষোভকারীরা জানান, কমিটি নিয়ে তাঁদের অভিযোগ বিরুলিয়া ইউনিয়নের দায়িত্বশীল নেতাদেরও জানানো হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা নবগঠিত কমিটি অবিলম্বে বাতিলের পাশাপাশি কমিটি প্রণয়ন ও অনুমোদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তাদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তবে এসব বিষয়ে জানতে মধু মাধবরের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
05 September 2026

সাভারে ইউনিয়ন কৃষক দলের কমিটি নিয়ে বিতর্ক, বাতিলের দাবিতে বিক্ষোভ

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu