1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আটক সাভারে ইউনিয়ন কৃষক দলের কমিটি নিয়ে বিতর্ক, বাতিলের দাবিতে বিক্ষোভ আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার তিন লাশের পরিচয় মিলেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ সাভারের এমপির আশুলিয়ায় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি গ্রেপ্তার বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর কারণ জানাল আদানি দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

আশুলিয়ায় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির এক সভাপতিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার সাহাবুদ্দিন আহমেদ সাবু (৫৫), সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন

৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। সে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষার গ্রামের মৃত আলি আহমেদের পুত্র। আশুলিয়ার জিরাবো এলাকার সবধর আলীর বিশ্বাসের ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন।

শুক্রবার দুপুরে তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে আশুলিয়া থানা এলাকা হইতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ইয়ারপুর ইউনিয়ন

৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সাবুকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সাথে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপের সক্রিয় ছিলেন।

তাকে ২০২৪ সালের ২২ আগস্ট ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সময় দায়েরকৃত হত্যা মামলায় (নং-২২) গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেন।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
04 September 2026

আশুলিয়ায় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি গ্রেপ্তার

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu