1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে পার্কিং করা তিনটি বাসে দুর্বৃত্তদের আগুন সাভারে শিক্ষকের গলা চেপে ধরার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত; হেমায়েতপুরে সংঘর্ষ, বন্ধ ২২ কারখানা ধামরাইয়ে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান শ্রমিকদের বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালে কঠোর আইনগত ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩ পুলিশ, ৬৫ কারখানা বন্ধ সাভারে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় গণপিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে পার্কিং করা তিনটি বাসে দুর্বৃত্তদের আগুন

  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরের দিকে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসগুলোর ভেতরের অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

​এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা উদ্দেশ্যমূলকভাবে বাসটিতে আগুন দিয়েছে।

​অপরদিকে, একই দিন ভোরে আশুলিয়া থানাধীন দুটি পৃথক স্থানে আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

​আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশুলিয়া থানা এলাকায় দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাগুলো নাশকতামূলক অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
28 November 2026

সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে পার্কিং করা তিনটি বাসে দুর্বৃত্তদের আগুন

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu