1. ssexpressit@gmail.com : thedailydhumketu :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪ নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ আসছে শুক্রবার সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন সাভারে পূজার চালে বরাদ্দ বাড়লেও বাড়েনি টাকা:পিআইও অফিসে বসে সিন্ডিকেটের থাবায় হাওয়া লাখ লাখ টাকা শাহজালালে বয়ামে মিললো পৌনে তিন কোটি টাকার হীরা, স্বর্ণালংকার সাভারে কোটি কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহার সাভারে অলিগলিতে থাবা বসিয়েছে মাদক: ভাসমান রিকশায় কেনাবেচা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে অভিযান ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেন খাজার বাবার ইন্তেকাল

নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ আসছে শুক্রবার

  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইট নম্বর বিএস ৩৬২ যোগে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। ফ্লাইটটি ২৩ অক্টোবর শুক্রবার ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

গত ১০ অক্টোবর বিকাল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন মোঃ শাহেদ আহম্মেদ। তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম। গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে।

এদিকে, নিহত শাহেদ আহম্মেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি থেকে তার বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদ দূতাবাসের হিসাবে জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। এই অর্থ অতি শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :
20 October 2026

নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ আসছে শুক্রবার

<< বিস্তারিত কমেন্টে >> |
dailydhumketu
@DailyDhumketu